
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি, থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফার্মা খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৭.২০ করে অবদান রয়েছে ফার্মা ও রসায়ন খাতে। বস্ত্র খাতে ১৪.৩০ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, প্রকৌশল খাতে ১০.৪০ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- ব্যাংক খাত, খাদ্য খাত, বিমা খাত, ট্রাভেল খাত, সিরামিক খাত, তথ্য ও প্রযুক্তি খাত, বিবিধ খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত, ট্যানারি খাত, পেপার এন্ড প্রিন্টিং খাত, সিমেন্ট খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত, সেবা খাত, মিউচুয়াল ফান্ড খাত, টেলিকম খাত এবং পাট খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments