ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৪ মার্চ থেকে ২৮ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ঔষধ ও রসায়ন খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহটিতে ডিএসইর মোট লেনদেনের ২০.৪০ শতাংশ লেনদেন হয়েছে ঔষধ ও রসায়ন খাতে। এদিকে প্রকৌশল খাতে ১৩.৯০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে এবং বস্ত্র খাতে ১১.২০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে রয়েছে- খাদ্য খাত, ব্যাংক খাত, সিরামিক খাত, ভ্রমণ খাত, সাধারন বিমা খাত, জীবন বিমা খাত, সিমেন্ট খাত, টেলিযোগাযোগ খাত, জ্বালানি-বিদ্যুৎ খাত, আইটি খাত, ট্যানারি খাত, বিবিধ খাত, আর্থিক খাত, মিউচুয়াল ফান্ড খাত, কাগজ খাত, সেবা-আবাসন খাত এবং পাট খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments