মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাখেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে করে ক্রিকেটারের: মৃত্যু
spot_img
spot_img

খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে করে ক্রিকেটারের: মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেট খেলার মাঠে মৃত্যু হলো আরও এক ক্রিকেটারের। ভারতের আহমেদাবাদে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বসন্ত রাঠোড় নামের এক খেলোয়ারের। ৩৪ বছর বয়সী বসন্ত রাঠোড় বল করার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ভারতের গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী বসন্তের ক্রিকেটই ছিল প্রাণ। সেই ক্রিকেট খেলতে খেলতেই পারি জমিয়েছেন না ফেরার দেশে। আহমেদাবাদের একটি ডেন্টাল কলেজ মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতা ম্যাচ খেলছিলেন বসন্ত।

বল করার সময় প্রথমে অস্বস্তি অনুভব করেন বসন্ত। বুকে ব্যথা শুরু হয়। সতীর্থ এবং আয়োজকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। বসন্তের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সোলা সিভিল হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি তাকে। হাসপাতালেই মৃত্যু হয় বসন্তের। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে তার। দেশটির বস্ত্রপুরের বাসিন্দা বসন্তের স্ত্রীও রয়েছেন।

বসন্ত আগে থেকে অসুস্থ ছিলেন না বলে জানিয়েছেন তার সতীর্থরা। গুজরাটের পণ্য পরিষেবা কর দফতরের এক আধিকারিক বলেছেন, ‘আমাদের দল ফিল্ডিং করছিল। বসন্ত বেশ চনমনে ছিল প্রথম থেকেই। হঠাৎই বুকে ব্যথা অনুভব করে এবং মৃত্যু হয়। ওর সতীর্থরা চেষ্টা করেও কিছু করতে পারেননি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments