সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে, প্রশ্ন মেহজাবীনের
spot_img
spot_img

গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে, প্রশ্ন মেহজাবীনের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন শোবিজ জগতের অনেকেই। ছোটপর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও এ ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন।

পোস্টে মেহজাবীন উল্লেখ করেছেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন, অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো তুলে ধরেন। এবার পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায়।

কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জল ভাই কে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার। এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।

শাহরিফ সরকার নামে এক ভক্ত বলেন, ‘যাই হোক দোষটা অন্য দলের উপরে চাপায় দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায় এখানে দল টানার কি আছে?’
আরেকজনের ভাষ্য, ‘বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে, তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments