বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণগতির পথে পুঁজিবাজার
spot_img
spot_img

গতির পথে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৪ ডিসেম্বর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩২.৯২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৪.৪০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির , কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৯২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৬৬০টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ২৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯১ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৩১.৯৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৫.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০৮.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৩টির , কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয় ১৮১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.৮৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২৩টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ৩৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৪৯ কোটি ০১ লাখ ৩৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৭৭ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৮.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৪১২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ২১ লাখ ৩২ হাজার ৪৪৭ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments