সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগহ চ্যাম্পিয়নদের হারিয়ে বিপিএলে মিশন শুরু করলো রংপুর
spot_img
spot_img

গহ চ্যাম্পিয়নদের হারিয়ে বিপিএলে মিশন শুরু করলো রংপুর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের ৩৪ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৬ রানের সংগ্যহ করেন রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানে গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার রনি তালুকদার। মাত্র ১৯ বল খেলে নিজের অর্ধশতক পূরণ করেন রনি তালুকদার। রনি মারমুখী খেললেও দেখেশুনে খেলতে থাকেন আরেক ওপেনার নাইম শেখ। দু’জন মিলে ওপেনিং জুটিতে তোলেন ৮৪ রান।

এরপর রনি তালুকদারকে আউট করে প্রথম সাফল্য অর্জন করে কুমিল্লা। ৩১ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন রনি। রনির বিদায়ের পর ক্রিজে আসেন শোয়েব মালিক। এরপর মালিককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন নাইম। তবে, দলীয় ১১৫ রানে ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান নাইম শেখ। তার বিদায়ের পর ক্রিজে আসেন সিকান্দার রাজা।
রাজাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন শোয়েব মালিক। ক্রিজে এসে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকে রাজা। তবে দলীয় ১৩৪ রানে ১০ বলে ১২ রান করে আউট হন তিনি। রাজার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নূরুল হাসান সোহান। ক্রিজে এসে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের ১৯তম ওভারে রান আউট হন শোয়েব মালিক।

দলীয় ১৬৩ রানে ২৬ বলে ৩৩ রান করে আউট হন শোয়েব। তার বিদায়ের পর ক্রিজে আসেন বেনি হাওয়েল। ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে আউট হন হাওয়েল। ৬ বলে ৮ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী হাসান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ ১৭৬ করে রংপুর।

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কুমিল্লা। দলীয় ২৫ রানে ১২ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপর ক্রিজে আসেন ডেভিড মালান। তবে ক্রিজে টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ৫১ রানে ৯ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

মালানের বিদায়ের পর দ্রুতই আউট হন ওপেনিংইয়ে খেলতে নামা সৈকত। দলীয় ৫৭ রানে ২১ বলে ১৬ রান করে আউট হন তিনি। এরপর অধিনায়ক ইমরুল কায়েস ও মোসাদ্দেক মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। দু’জন মিলে ৫৮ রানের জুটি গড়েন। তবে দলীয় ১১৫ ও ১১৯ রানে মোসাদ্দেক ও ইমরুলের উইকেট হারায় কুমিল্লা।

ইমরুল ২৩ বলে ৩৫ ও মোসাদ্দেক ২৫ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ১১৯ থেকে ১২৮ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসে রংপুর। মোহাম্মদ নবি ৪ বলে ৫, খুসগদিল ৩ বলে ১ ও মোস্তাফিজ ৩ বলে ১ রান করে আউট হন।

এরপর দলীয় ১৪২ রানে ১৩ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন জাকের আলি। শেষ ব্যাটার হিসেবে আসিকুর জামান আউট হলে ১৪২ রানে অলআউট হয় কুমিল্লা। রংপুরের পক্ষে হাসান মাহমুদ নেন সর্বোচ্চ ৩টি উইকেট। ৩৪ রানের জয়ে বিপিএল মিশন শুরু করলো রংপুর রাইডার্স।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments