শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাঁজা বৈধ করার পক্ষে জার্মানির মন্ত্রিসভা
spot_img
spot_img

গাঁজা বৈধ করার পক্ষে জার্মানির মন্ত্রিসভা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাঁজার বিনোদনমূলক ব্যবহার ও চাষ বৈধ করার জন্য বুধবার একটি বিতর্কিত বিল পাস করেছে জার্মানির মন্ত্রিসভা। এ বিলটি আইন হিসেবে পাস হলে এটি হবে ইউরোপের মধ্যে গাঁজার বিষয়ে সবচেয়ে উদার আইন, যা সারাবিশ্বে একই ধরনের ট্রেন্ড তৈরির ক্ষেত্রে গতিপ্রদান করতে পারে। এনডিটিভি জানিয়েছে, এ আইনের আওতায় প্রাপ্তবয়স্করা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবে এবং সর্বাধিক ৩টি গাছ লাগাতে পারবে।

চ্যান্সেলর ওলাফ স্কোলজের বাম সরকার আশা প্রকাশ করে বলেছে, এই আইন পাশ হলে তা কালোবাজারিদের দৌরাত্ম্য কমিয়ে আনবে এবং দূষিত গাঁজা সেবন থেকে ভোক্তাদের সুরক্ষা দেবে। একইসঙ্গে এই আইন মাদক সম্পর্কিত অপরাধ কমিয়ে আনবে, যা বিচার ব্যবস্থার ওপর থেকেও চাপ কমাবে।

স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবাখ জানান, এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো গাঁজা ব্যবহার সম্পর্কে যে ট্যাবু রয়েছে সমাজে তা দূর করা। একইসঙ্গে এটি মাত্রাতিরিক্ত গাঁজা সেবনের ঝুঁকি সম্পর্কে জনসাধারণতে সচেতন করতে একটি ক্যাম্পেইন হিসেবে ব্যবহৃত হবে, যা গাঁজা গ্রহণের মাত্রা কমিয়ে আনবে।

তার ভাষ্য, যদি আইনে পরিবর্তন না এনে এ ধরনের ক্যাম্পেইন চালানো হতো তাহলে তা অত বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করতো না।

এদিকে বিরোধী রক্ষণশীলদের নীতিনির্ধারকরা বিশেষভাবে সতর্ক করে বলেছেন, ওই আইন গাঁজার ব্যবহারকে উৎসাহিত করবে এবং নতুন আইন কর্তৃপক্ষের জন্য আরও বেশি ব্যস্ততা তৈরি করবে।

এদিকে গত মার্চে জাতিসংঘের মাদকদ্রব্য পর্যবেক্ষণকারী সংস্থা বলেছিল, গাঁজার বিনোদনমূলক ব্যবহারকে বৈধ করার সরকারি পদক্ষেপের ফলে সেবন এবং গাঁজা সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments