শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগুরুত্বপূর্ণ খেলায় সিলেটের গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি
spot_img
spot_img

গুরুত্বপূর্ণ খেলায় সিলেটের গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফাইনালে ওঠার শেষ সুযোগ সিলেট স্ট্রাইকার্সের। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে মাশরাফি মুর্তজার দল। এই ম্যাচের আগে ইংল্যান্ডের পেসার লিউক উডকে দলে আনলো সিলেট।দুবাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গালফ জায়ান্টসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সের হয়ে আইএল টি-টোয়েন্টির ফাইনাল খেলেন উড। সেখান থেকে সরাসরি সিলেটের ক্যাম্পে যুক্ত হলেন তিনি। ডেজার্টকে ফাইনালে তোলার পথে উড ৮ উইকেট নেন। এর আগে বিগ ব্যাশ লিগ খেলেন মেলবোর্ন স্টার্সের হয়ে।

সিলেট তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে উডের অন্তর্ভুক্তির খবর দিয়ে লিখেছে, ‘একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি। স্বাগতম ইংলিশ বাঁহাতি পেসার লিউক উড।’

উড ৯৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪ উইকেট নিয়েছেন। তার সেরা পারফরম্যান্স ৫০ রান দিয়ে ৫ উইকেট।

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় সিলেট। রংপুর রাইডার্সকে হারাতে পারলে প্রথমবার ফাইনালে খেলবে তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments