ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ নভেম্বর, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন তালিকার দ্বিতীয় স্থানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭২ টাকা দরে লেনদেন হয়। এবং অ্যাপেক্স ফুডসের ৮.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে বিডিকম অনলাইন, বীকন ফার্মা, নাভানা ফার্মা, কে অ্যান্ড কিউ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড এবং বেঙ্গল উেইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments