ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ ফেব্রুয়ারি , ২০২৫ তারিখে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ফান্ডটির ইউনিট ১০ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়েছে।। এদিকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ১০ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইফাদ অটোসের ৯.৬৯ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে- হাক্কানী পাল্পের ৭.১৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬.৮৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৫ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, এম.এল ডাইংয়ের ৬.২৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৭৯ শতাংশ এবং বঙ্গজ লিমিটেডের ৫.১১ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.



























Recent Comments