বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদগোল্ডেন সনের ৭ স্পনসরের শেয়ার হস্তান্তরের সম্মতি
spot_img
spot_img

গোল্ডেন সনের ৭ স্পনসরের শেয়ার হস্তান্তরের সম্মতি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের সাতটি স্পনসরের মোট ১ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৬৬১টি শেয়ার মেঘনা ব্যাংক লিমিটেডকে হস্তান্তরের সম্মতি জানিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির সাত স্পনসরের মধ্যে বেলাল আহমেদের ১ লাখ ৮৭ হাজার ৫০০শেয়ার, হা মং চি-এর ২৪ হাজার ৭৫০শেয়ার, লিন তজু-এর ৪০ লাখ ৩৫৪টি শেয়ার, লিন ওয়ান-ইর ২৪ হাজার ৭৫০শেয়ার, লিন ইউ চেনের ৩৯ লাখ ১৬ হাজার ৯৩১ শেয়ার, প্যানমার্ক এক্সেসরিজ (প্রা.) লিমিটেডের ১৩ লাখ ২০ হাজার ২৮৮টি শেয়ার এবং রনসন লিমিটেডের ৫৪ লাখ ৪৪ হাজার ৪৪টি শেয়ার অর্থাৎ সর্বমোট ১ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৬৬১টি শেয়ার হস্তান্তরে সম্মতি জানিয়েছেন।

উল্লেখ্য, ডিএসই কর্তৃক অনুমোদন পত্র জারির তারিখ থেকে অর্থাৎ আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবে এই সাত স্পনসর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments