ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা। গত বছর একই সময়ে ছিল ২১ টাকা ৭৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৭ পয়সা।
আরও পড়ুন: শিল্প উপদেষ্টার সাথে বিএসইসির বৈঠক
আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments