বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচমক দিয়ে ফিরছেন আনুশকা শর্মা
spot_img
spot_img

চমক দিয়ে ফিরছেন আনুশকা শর্মা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে ফিরবেন তাদের পছন্দের এই তারকা। সেই অপেক্ষার পালা শেষ করে রীতিমতো চমক দিয়ে ফিরছেন তিনি।

জানা গেছে, ভারতীয় ডিজিটাল প্লাটফর্মের সবচেয়ে বড় বাজেটের সিনেমা দিয়ে ফিরছেন আনুশকা। এছাড়া আরো একটি ওটিটির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। শিগগিরই সিনেমা দুটিতে চুক্তিবদ্ধ হবেন আনুশকা।

নতুন বছরে আনুশকার সিনেপর্দায় ফেরাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তার এই সিনেমা দুটি ওটিটি প্লাটফর্মের জন্য দারুণ কিছু হবে এবং বিশ্বের বুকে ভারতীয় প্লাটফর্মের জনপ্রিয়তা আরো বাড়াবে বলেও মনে করছেন তারা। এক সময় নিয়মিত অভিনয় করা আনুশকা একের পর এক বক্স অফিস হিট করা সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। নিজের অভিনয় মুন্সিয়ানায় ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন শক্ত অবস্হান। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও সেই জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। নির্মাতারাও তাকে নিয়ে সিনেমা নির্মাণে আগের মতোই আগ্রহী।

এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘অভিনয় থেকে দূরে আছি মানে এই নয় যে, আরা অভিনয় করব না। আমি আসলে স্বামী-সন্তান নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সন্তান ছোট থাকায় তাকে সময় দিতে চেয়েছি। এখন যেহেতু আমার মেয়ে একটু বড় হয়েছে সেহেতু এখন সিনেমায় সময় দিতে পারব বলে মনে করছি। তাই আবারো দর্শকদের আনুশকা হয়ে ফিরছি। নতুন বছরে দারুণ কিছু চমক লাগা খবর দিতে পারব। বরাবরের মতোই ভিন্নধর্মী কাজের অংশ হতে যাচ্ছি। নতুন বছর বিনোদনের সঙ্গে শুরু করতে চাই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments