শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচলচ্চিত্রে প্লে-ব্যাক করছেন মোশাররফ করিম
spot_img
spot_img

চলচ্চিত্রে প্লে-ব্যাক করছেন মোশাররফ করিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ইতিপূর্বে বহুরূপী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজনে তাকে বিভিন্ন সময় নাটকে গান গাইতে দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো সংগীত শিল্পী তার প্রমাণ দিয়েছেন আগেই। এবার চলচ্চিত্রে প্লে-ব্যাক করবেন দাপুটে এই অভিনেতা।

ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তার প্রথম প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি গানটিতে কণ্ঠ দেবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলে কবীর তুহিন জানান, সিনেমার প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। আর এই গানটিতে কণ্ঠ দেবেন তিনি।

‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’-এমন কথার গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।

‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, সম্রাট, ফারুক প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments