ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত-নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ডর ঘোষণা করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: মতিন স্পিনিং, ইন্দোবাংলা ফার্মা,জিকিউ বলপেন , গোল্ডেনসন, লাভেলো আইস্ক্রিম,ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,পদ্মা অয়েল, গ্লোবাল হেভিকেমিক্যাল,ইস্টার্ন লুব্রিক্যান্টস, ফার্মা এইডস, মেঘনা পেট্রোকেমিক্যাল এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
মতিন স্পিনিং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
জিকিউ বলপেন: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
গোল্ডেন সন: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
লাভেলো আইসক্রিম: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৪ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
পদ্মা অয়েল: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
গ্লোবাল হেভিকেমিক্যাল: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ইস্টার্ন লুব্রিক্যান্টস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৪ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ফার্মা এইডস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
মেঘনা পেট্রোকেমিক্যাল: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২ নভেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments