ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে (২৬ এপ্রিল-৩০ এপ্রিল’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৩ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ৩ কোম্পানির শেয়ারহোল্ডার।
আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক, লিন্ডে বিডি এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
প্রাইম ব্যাংক
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ২৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা দাঁড়িয়েছে।
ঘোষিত এই ডিভিডেন্ড এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২১ মে বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।
লিন্ডে বিডি
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য চূড়ান্ত ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
শাহজালাল ইসলামী ব্যাংক
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments