ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে (২১-২৫ জুন’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৪ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।
আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৪ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৪ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
২২ জুন
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন ইউনিয়ন ক্যাপিটাল ও জনতা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য জনতা ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। একই সময়ের জন্য ইউনিয়ন ক্যাপিটাল ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২৫ জুন
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পূরবী জেনারের ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানি ২টি মধ্যে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments