ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে (১৪-১৮ জুন’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ১০ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৮ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।
আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৩১কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৮ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল টি কোম্পানি।
১৫ জুন
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানি ২টির মধ্যে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। একই সময়ের জন্য ন্যাশনাল ব্যাংক ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১৬ জুন
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ফেডারেল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানি ২টির মধ্যে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
১৭ জুন
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ন্যাশনাল টি কোম্পানি, ঢাকা ইন্স্যুরেন্স এবং এনআরবি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ফিনিক্স ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ এবং ন্যাশনাল টি ও এনআরবি ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
১৮ জুন
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments