সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচলে গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী
spot_img
spot_img

চলে গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আশি ও নব্বইয়ের দশকে ভারতের টিভির পর্দার পরিচিত মুখ কবিতা চৌধুরী আর নেই! ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনের আইকনিক ললিতাজি-র মৃত্যু হল হৃদরোগে আক্রান্ত হয়ে। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

‘উড়ান’ ধারাবাহিকে অভিনয়ের জন্য দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাঁকে। জানা গেছে , ১৫ই ফেব্রুয়ারি অমমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

কবিতা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবী সুচিত্রা বর্মা জানান, গত কয়েক বছর ধরে মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেত্রী। গত বছর সুচিত্রাকে নিজের শরীরিক পরিস্থিতির সম্পর্কে জানিয়েছিলেন কবিতা। কেমোথেরাপি চলছিল, ভেঙে গিয়েছিল শরীর।

দূরদর্শনের উড়ান ধারাবাহিকের মুখ ছিলেন কবিতা। এই সিরিয়ালে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী। ১৯৮৯ সালে দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়াল। তবে সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছিল ললিতাজি-র পরিচিতি। একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে গৃহিণীর ভূমিকায় তাঁর সাবলীল উপস্থিতি আজও মনে রয়েছ সকলের। তিনি বুঝিয়েছিলেন, ‘সস্তা জিনিস আর ভালো জিনিস কেনা সমান নয়’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments