ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক চাঙ্গা অবস্থায় রয়েছে আমেরিকার শেয়ারবাজার। তবে সপ্তাহজুড়ে ভালো অবস্থায় থাকলেও ব্যাপক দরপতনে দিন শেষ করেছে ইউরোপ ও এশিয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬০ শতাংশ বা ২১৬.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯৭০.৯৯ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.০২ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৯৫ শতাংশ বা ৪৪.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭১২.০২ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ৩.৮২ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ১১৩.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬৩০.৬০ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৩.৬১ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ৭৬.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৮৫৬.৬৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.১১ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: ব্যাপক দরপতন দিয়ে সপ্তাহ শেষ করেছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। তবে শেয়ারবাজারগুলো সপ্তাহজুড়ে ভালো অবস্থানে রয়েছে। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪০ শতাংশ বা ২৯.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭২৯১.৭৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ২.৩৮ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ১৫.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬২৩.৩১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৯৯ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৬.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৯১.৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩৪ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ৯৫.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৭২১.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.০২ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: ইউরোপের মতো একই অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১ শতাংশ বা ২৮৭.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৪৩৭.৭৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৬ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.০৭ শতাংশ বা ২৫৯.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৯৯৫.৭২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৬ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.১৮ শতাংশ বা ৬.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৬৬৬.৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৩ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২০.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৭৮৬.৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮৯ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ৬.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১৩৫.৬১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু



























Recent Comments