ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।কোম্পানিগুলো হলো- বাংলাদেশ অটোকারস, রহিমা ফুড, ন্যাশনাল ফীড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ অটোকারস: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
রহিমা ফুড: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
ন্যাশনাল ফীড: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি।আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments