সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচিঠি নিয়ে আতঙ্কের পর স্থগিত হলো মুনাফা তথ্য সংগ্রহ প্রক্রিয়া
spot_img
spot_img

চিঠি নিয়ে আতঙ্কের পর স্থগিত হলো মুনাফা তথ্য সংগ্রহ প্রক্রিয়া

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য সংগ্রহের প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

গত ১৪ সেপ্টেম্বর বিএসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জের কাছে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠি দেয়। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্রোকারেজ হাউসগুলোকে চিঠি পাঠালেও বিকেলেই নতুন বার্তায় নির্দেশনা স্থগিত করে দেয়।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রথম থেকেই সতর্ক অবস্থান নেয়। তারা জানায়, এমন সংবেদনশীল তথ্য চাওয়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনার আগে কোনো চিঠি ব্রোকারদের কাছে পাঠানো হবে না। ডিএসই কর্মকর্তাদের মতে, বিনিয়োগকারীদের আস্থাই বাজারের আসল চালিকাশক্তি, তাই তাদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার।

জাতীয় বাজেটে শেয়ারবাজার থেকে মূলধনি মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালে কর দেওয়ার নিয়ম রয়েছে। এই কর সঠিকভাবে পরিশোধ হচ্ছে কি না তা যাচাইয়ের জন্যই গত ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিএসইসিকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতেই কমিশন ডিএসই ও সিএসই থেকে তথ্য চাওয়ার উদ্যোগ নেয়।

ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, সকালে সিএসইর নির্দেশনা পেলেও বিকেলে জানানো হয় তথ্য আর পাঠাতে হবে না। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, তথ্য সংগ্রহের চিঠির প্রভাবেই টানা দুই দিন শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছিল। তবে প্রক্রিয়াটি স্থগিত হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত সহায়ক হবে বলেও তাদের মত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments