মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচীনে চালু হচ্ছে ৪৫০ কি. মি. গতির ট্রেন
spot_img
spot_img

চীনে চালু হচ্ছে ৪৫০ কি. মি. গতির ট্রেন

ডেইরি শেয়ারবাজার ডেস্ক: নিজেদের তৈরি নতুন ট্রেন সামনে এনেছে চীন। যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। পরীক্ষামূলক চলাচলে সিআর৪৫০ মডেলের ট্রেনটির গতি ৪৫০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছে চীনের পরিবহন মন্ত্রণালয়।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন হবে। যা চীনেরই বর্তমান ৩৫০ কিলোমিটার গতির সিআর৪০০ ট্রেনকে পেছনে ফেলবে। ২০১৭ সালে এই মডেলের ট্রেন যাত্রী পরিবহন শুরু করে।

নতুন ট্রেনটি যৌথভাবে বানিয়েছে চেংচুন রেলওয়ে ভেহিক্যালস এবং সিফাং কোম্পানি লিমিটেড। তারা ট্রেনটির প্রশংসা করে বলেছে, এটির গতি, শক্তির কার্যকারিতা, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং সিস্টেম বেশ ভালো।

ট্রেনটি ৩ হাজার সিমুলেশন এবং ২ হাজারের বেশি প্ল্যাটফর্ম টেস্টের মধ্য দিয়ে গেছে। তবে যাত্রী পরিবহনের আগে এটির আরও লাইন টেস্ট ও অন্যান্য পরিমার্জন প্রয়োজন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments