শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাছুটিতে গিয়ে অবসরের ঘোষণা সিরাত জাহান স্বপ্নার
spot_img
spot_img

ছুটিতে গিয়ে অবসরের ঘোষণা সিরাত জাহান স্বপ্নার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের নারী ফুটবলের এক নম্বর স্ট্রাইকার, যার ক্ষিপ্রগতি প্রতিপক্ষের রক্ষণকে ঘায়েল করে সেই ফুটবলার সিরাত জাহান স্বপ্না বুট খুলে রাখবেন। আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন একথা বলেননি। বলেছেন তিনি ফুটবল খেলবেন না। কেন খেলবেন না তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি। ফুটবল খেলবেন না সেটা জানিয়ে ফেসবুকে লিখেছেন তিনি।

বাফুফে সূত্রে জানা গেছে, স্বপ্না কয়েক দিনের ছুটি নিয়ে বাড়ি গেছেন বেড়াতে। তিন চার দিন পর তার ক্যাম্পে ফেরার কথা। কিন্তু আচমকা খবর এলো তিনি ফুটবল খেলবেন না। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফুটবল ছাড়ার কোনো কারণ ছাড়াই। কোনো কিছুর প্রতি বিরক্ত হয়ে বা কারো প্রতি রাগ করে নয়। ফুটবলে আর ফিরবেন না সেটাই জানিয়ে দিয়েছেন।

গত সেপ্টেম্বরে নেপালে হওয়া মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ট্রফি জয় করেছিল। সেই চ্যাম্পিয়ন দলের স্ট্রাইকার ছিলেন সিরাত জাহান স্বপ্না। ইনজুরির কারণে ফাইনাল খেলতে না পারলেও সাফে স্বপ্নার গোল ছিল চারটি। দেশের মেয়েদের ফুটবলে স্বপ্নার পজিশন এখন শক্ত, পাকা-পোক্ত। পারফরম্যান্সের বিচারে তুঙ্গে থাকা স্ট্রাইকার স্বপ্নার ফুটবল ছেড়ে দূরে চলে যাওয়ার বিষয়টা ফুটবল অঙ্গনে ভালো ঠেকছে না।

গতকাল বিকালে স্বপ্না তার ফেসবুকে লিখেছেন, নিজ ইচ্ছায় ফুটবল থেকে বিদায় নিয়েছেন, প্রায় আট বছর ফুটবল খেলেছেন। লিখেছেন, ‘আমি ফুটবল ক্যারিয়ারে আসার পর অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ সিরাত জাহান স্বপ্না সংবাদমাধ্যমকে জানিয়েছেন আমি আর ফুটবল খেলছি না, অনেক খেলেছি।’ স্বপ্না এখন তার বাড়ি, রংপুরে অবস্থান করছেন। জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘আমিও জানি না কেন এটা করল স্বপ্না। ওরা নাকি ভালো লাগছে না। চলে যাবে শুনেছি। স্বপ্নাকে ফোন করেছিলাম পাইনি।’ ২২ বছরের মেয়ে স্বপ্না। দেশের বাফুফে তাকে গড়ে তুলেছে। পারফরম্যান্স তুঙ্গে থাকা অবস্থায় ফুটবল ছেড়ে চলে যাওয়াটা কি অভিমানে, নাকি অন্য কোনো কারণে সেটা পরিষ্কার হওয়া গেল না। কারণ স্বপ্নার আগে আরও দুই ফুটবলার পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন। তারা ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। সাজেদা খাতুন এবং আনাই মগিনিকে পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়েছিল। তারা বাড়ি ফিরে অভিমান করে ঘোষণা দিলেন আর ফুটবল খেলবেন না। আর স্বপ্না ছুটিতে বাড়ি গিয়ে ফিরলেন না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments