ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী তিন দিনের ছুটির কবলে পড়ছে দেশের পুঁজিবাজার। সাপ্তাহিক ছুটি এবং খ্রীস্টানদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব বড় দিনের ছুটি উপলক্ষে এই তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর (শুক্রবার) ও ২৪ ডিসেম্বর (শনিবার) সরকারি ছুটি। এরপর ২৫ ডিসেম্বর (রোববার) খ্রীস্টানদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব বড় দিনের ছুটি। এ নিয়ে তিন দিন ছুটি থাকবে সরকারী অফিস, ব্যাংক ও শেয়ারবাজার।
আগামী ২৬ ডিসেম্বর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথারীতি শুরু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments