রবিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত পঞ্চম দফা বাড়ছে
spot_img
spot_img

ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত পঞ্চম দফা বাড়ছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সাধারণ ছুটি ফের বাড়ছে। দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও এক দফা সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে। কোভিডের সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটির মেয়াদ ৫ মে (মঙ্গলবার) শেষ হওয়ার কথা। কিন্তু পরিস্থিতির কথা বিবেচনায় এনে ৫ তারিখের পর থেকে আরও ১১ দিন বাড়ানো হচ্ছে।

এর ফলে সরকারি-বেসরকারি সব অফিস, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও গণ পরিবহন বন্ধ থাকবে এবারকার মেয়াদেও। পঞ্চম দফা ছুটির মেয়াদেও খোলা হবে না কোনও মার্কেট বা শপিংমল।

যথারীতি বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবাসহ আরও যেসব জরুরি সেবা রয়েছে, সেগুলো আগের মতোই খোলা থাকবে বলে জানা গেছে।

শনিবার (২ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে প্রজ্ঞাপন জারির বিষয়ে কোনও নির্দিষ্ট দিন বা তারিখ জানাননি তিনি। ধারণা করা হচ্ছে রোববার (৩ মে) বা সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। উদ্ভূত পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments