ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ সন্তানের বাবা, মা হয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তানসহ পরীমণি সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রাজ বলেন, বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহুর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়েছে, কেবল তারাই এটা বুঝবে।
তিনি আরো বলেন, শেষ কয়েকটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।
গত বছর অক্টোবরের ১৭ তারিখ গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments