রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনছোট বয়সে বড় অর্জন জেন্ডায়ার
spot_img
spot_img

ছোট বয়সে বড় অর্জন জেন্ডায়ার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোট বয়সে বড় অর্জন জেন্ডায়ার। মাত্র ২৫ বছর বয়সে নানা অর্জন তার। সিনেমায় অভিনয় করে আলোচিত। আলোচিত প্রেম দিয়েও। এবার সম্মাননা জানাল কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকা (সিএফডিএ)। জেন্ডায়া ভূষিত হবেন এবারের ফ্যাশন আইকন অ্যাওয়ার্ডে।

জেন্ডায়া হবেন এই সম্মাননা পাওয়া সর্বকনিষ্ঠ তারকা। আগামী ১০ নভেম্বর দেওয়া হবে সম্মাননা। আগে এই সম্মাননা পেয়েছেন জেনিফার লোপেজ, বিয়ন্সে, রিয়ানা, ফ্যারেল উইলিয়ামস ও নওমি ক্যাম্পবেলের মতো জাঁদরেল তারকারা।

দারুণ ফ্যাশন সেন্সের পাশাপাশি নিজের পোশাকের প্রতিষ্ঠান ‘ডায়া বাই জেন্ডায়া’ দিয়েও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রভাব রেখেছেন এই অভিনেত্রী ও মডেল। বাহারি ডিজাইন ছাড়াও তাঁর প্রতিষ্ঠানের পোশাকের মূল্য থাকে সাধ্যের মধ্যে।

জেন্ডায়া সবচেয়ে বেশি আলোচিত হন টমি হিলফিগার কোম্পানির সঙ্গে ‘টমি এক্স জেন্ডায়া ক্যাপসুল কালেকশনস’ প্রকল্পটি করে। এই প্রকল্পে উঠতি ডিজাইনারদের সহযোগিতা করেন জেন্ডায়া। শুধু তাই নয়, তখন এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছিলেন তিনি। সহডিজাইনার হিসেবেও কাজ করেছেন এই প্রকল্পে।
জেন্ডায়া এখন সবচেয়ে আলোচিত ‘ডিউন’ ছবি দিয়ে। গতকাল যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ছবিটি। এ ছাড়া তাঁকে দেখা যাবে প্রেমিক টম হল্যান্ডের সঙ্গে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments