রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদছয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

ছয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ছয় কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে-

প্রাইম ব্যাংক লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৭ টাকা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১.৬১ টাকা।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৬.২৬ টাকা।

আগামী ১২ মে, ডিজিটাল প্ল্যাটফফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ মোট ২২.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২.১৩ টাকা।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১.৪৪ টাকা।

আগামী ১৭ মে, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

যমুনা ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৫ টাকা। আগের বছর ছিল ৩.৫৪ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮.৪১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালিতে রাওয়া কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অনলাইনেও এতে যুক্ত হতে পারবেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯২ টাকা। আগের বছর ছিল ২.৩১ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯.২৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৫ এপ্রিল, ২০২২।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৩ টাকা। আগের বছর ছিল ২.৭৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২০ এপ্রিল, ২০২২।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৮ টাকা। আগের বছর ছিল ৪.৩০ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৩.৯৮ টাকা। আগের বছর ছিল ১.০২ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২.৫২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৫ এপ্রিল, ২০২২।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments