বুধবার, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজগন্নাথপুরে সিএমএসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত
spot_img
spot_img

জগন্নাথপুরে সিএমএসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ২৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে
‘সিএমএসএমই (CMSME) নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। লিড
ব্যাংক (Lead Bank) হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB)-এর সৈয়দপুর এসএমই/কৃষি শাখা

এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সৈয়দপুর ও জগন্নাথপুর উপজেলার সকল ব্যাংক করে শাখা
ব্যব¯থাপক ও শখা প্রধানগণ উপস্থতি ছলিনে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের এসএমই এসপিডি (SME SPD)-এর জয়েন্ট ডিরেক্টর মিস সামিয়া শারমিন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বদরুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার সিনিয়র
প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদার, উত্তরা ব্যাংক পিএলসি জগন্নাথপুর
শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহফুজুল্লাহ, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ
জগন্নাথপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. জহির উদ্দিন (বাবর)।

বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুসা হুসাইন কর্তৃক পবিত্র কুরআন
তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে
উপস্থাপনা করেন দ্য সিটি ব্যাংক জগন্নাথপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক নবারূপা ধর
চৌধুরী। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় হিসেবে ছিলেন এমটিবি সৈয়দপুর এসএমই/কৃষি শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফিতরাতুস সায়েম চৌধুরী এবং এমটিবি সুনামগঞ্জ উপ-শাখার ইন-চার্জ সুজিত কুমার দে।প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে ব্যাংকিং খাতের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments