ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষাকালে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুরো বর্ষাকাল জুড়ে পানির নিচে থাকে কুন্দল গ্রামের তিন মৌজার কমপক্ষে ১ হাজার ৫০০ হেক্টর জমি।অপরিকল্পিত সড়ক নির্মাণ ও পুকুর খনন এর মুল কারণ।

কৃষকরা অভিযোগ করেন, তিনটি মৌজার বৃষ্টির পানি সৈয়দপুর মৌজার দোলা হয়ে গিরিয়ার পুল দিয়ে ও খড়খড়িয়া নদীর শহর রক্ষা বাঁধের রেগুলেটর হয়ে পানি প্রবাহিত হতো। কিন্তু কাজীপাড়া ঈদগাহ মাঠ থেকে হঠাৎ বস্তি হয়ে পশ্চিম পাটোয়ারী পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ করায় পানি গিরিয়ার পুল অভিমুখে যেতে পারে না। আবার সৈয়দপুর মৌজার ১২৩ একর রেলওয়ের পতিত জমি লিজ নিয়ে অপরিকল্পিতভাবে বড় বড় পুকুর খনন করা হয়েছে। মাছ চাষ করতে গিয়ে পুকুরের চারধার মাটি দিয়ে হয়েছে উঁচু করায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, পৌরসভার নেতৃত্বে সমন্বিত উদ্যোগ নিলে সমস্যা সমাধান হবে। পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী জানান, বিষয়টি সুরাহা করতে পরিষদগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, পাউবোর সৈয়দপুর পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. আমিনুর রশিদ বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments