রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
spot_img
spot_img

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চার দিনের জাপান সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট টোকিও থেকে রওনা হয়েছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা জাপান সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

এর আগে গত মঙ্গলবার গভীররাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি ৩০তম নিক্কেই ফোরামে যোগ দেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন। সরকার প্রধানের সফরের সময় জাপানের সঙ্গে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments