বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদজাহাঙ্গীর আলম বিএসএমএ’র সভাপতি পুনর্নির্বাচিত
spot_img
spot_img

জাহাঙ্গীর আলম বিএসএমএ’র সভাপতি পুনর্নির্বাচিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম শীর্ষ এমএস রড উৎপাদনককারী কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ইস্পাত প্রস্তুতকারক সমিতির (বিএসএমএ) সভাপতি পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করবেন। বর্তমানেও তিনি সংগঠনটির সভাপতির দায়িত্বে আছেন।

গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদেরকে নির্বাচিত করা হয়। সভায় বিএসএমএ’র মহাসচিত নির্বাচিত হয়েছেন সুমন চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

বার্ষিক সাধারণ সভায় সদস্যরা নতুন নির্বাহী পরিষদও নির্বাচন করেন। মুহাম্মদ শহীদুল্লাহকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়, অন্যদিকে আমের আলী হোসেন, মোঃ আবদুস সালাম এবং মারুফ মহসিনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

ফুরকান মোহাম্মদ এন হোসেন এবং মোঃ জাকারিয়া (জাকি) যুগ্ম সম্পাদক নির্বাচিত হন, এবং মোঃ সাইফুর রহমান খোকনকে অর্থ পরিচালক মনোনীত করা হয়।

সৌমিত্র কুমার মুৎসুদ্দি আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, শাহরিয়ার জাহান সাংগঠনিক পরিচালক এবং মোঃ সারওয়ার আলম প্রচার পরিচালক নির্বাচিত হন।

এছাড়াও, শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরায়েল, আশরাফ সিদ্দিকী, সায়ান সিরাজ এবং মো. হাসান মিয়া পরিচালক নির্বাচিত হন।

বিএসএমএ নেতারা বলেন, নবনির্বাচিত কাউন্সিল আগামী বছরগুলিতে ইস্পাত খাতকে শক্তিশালী করতে, টেকসই প্রবৃদ্ধি অর্জনে এবং শিল্পের মুখোমুখি চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments