ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২৩)
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৩১ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৬১ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন’ ২৩)
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’ ২২) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় ছিল।
এছাড়া ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৮২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments