ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিল বাংলা সুগার মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৪ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৮৯ টাকা ০৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১ হাজার ৬৩ টাকা ৩৯ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments