মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঞ্চ মাতাবেন যারা
spot_img
spot_img

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঞ্চ মাতাবেন যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্ট, যেখানে দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

গতকাল রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকবে আর্টসেলের গান। সন্ধ্যা ৭টায় মঞ্চে গাইবেন এলিটা করিম। বিকেল সাড়ে ৩টায় থাকবে সোলস ব্যান্ডের পরিবেশনা। ৪টায় মঞ্চে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান ও ৩টায় ইথুন বাবু ও মৌসুমি, দর্শকদের গানে গানে মাতাবেন।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments