ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিএসইসির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কোন লভ্যাংশ অনুমোদন এবং বিতরণ না করায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, আজ বুধবার (১৬ অক্টোবর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments