শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদজেনেক্স ইনফোসিসের স্টক ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

জেনেক্স ইনফোসিসের স্টক ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিএসইসি এই অনুমোদন দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত বছরের ২৮ অক্টোবর ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরমধ্যে বুধবার স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন পেল কোম্পানিটি।

এই স্টক ডিভিডেন্ডের জন্য আগামি ১৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে জেনেক্স ইনফোসিসের শেয়ার থাকবে, তারা স্টক ডিভিডেন্ড পাবে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি স্টক ডিভিডেন্ড ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক স্টক ডিভিডেন্ডের পরিমাণ।

কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ১.৯০ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৮৪ টাকা বা ৪৪ শতাংশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments