
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ডিভিডন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ (স্পন্সর ডিরেক্টর বাদে) এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩.৩৬ টাকা। আগের বছর যার পরিমাণ ছিল ২.৯৩ টাকা আয়। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.৫৩ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.০৮ টাকা।
আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments