শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদজেনেক্স ইনফোসিসের পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
spot_img
spot_img

জেনেক্স ইনফোসিসের পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের অন্যতম পরিচালক চৌধুরী ফজলে ইমাম তার স্ত্রীকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চৌধুরী ফজলে ইমামের কাছে বর্তমানে কোম্পানিটির মোট ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৮৩৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২৫ লাখ শেয়ার তিনি স্ত্রী নিলুফার ইমামকে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে হস্তান্তর করবেন।

ডিএসইর অনুমোদন পাওয়ার পরের ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করবেন তিনি।

উল্লেখ্য, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি করার ক্ষেত্রে ঘোষণা দিতে হয়। কিন্তু অন্য ক্যাটাগিরর শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির ক্ষেত্রে কোন ঘোষণা দিতে হয় না।

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬১ কোটি ১ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ২৪ হাজার। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৩২ শতাংশ, দশমিক শূন্য ৪ শতাংশ বিদেশী ও বাকি ৪৫ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments