ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের সাথে জার্মানভিত্তিক ফ্রোজেন ফুড কোম্পানির চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, জেমিনি সী ফুডের সাথে চুক্তি সই হওয়া কোম্পানিটির নাম লেংক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেড। এ কোম্পানির হেড অফিস থাইল্যান্ডে অবস্থিত।
জেমিনি সী ফুডের চিংড়ি রপ্তানির মাধ্যমে জেমিনির ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব বাড়বে এবং উৎপাদন খরচ কমাবে।
চুক্তি অনুযায়ী, জেমিনি সী ফুড চিংড়ির কাঁচামাল প্রক্রিয়া করবে লেঙ্কের জন্য। কোম্পানিটি লেঙ্কের কাছ থেকে অগ্রিম ১০০ শতাংশ চিংড়ির মূল্য নেবে। দুই কোম্পানিই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করবে।
উল্লেখ্য, গত ০৫ মার্চ জেমিনি সী ফুডের কর্পোরেট অফিস ধানমন্ডিতে এ চুক্তি স্বাক্ষর হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments