মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাজয়ের ধারা অব্যাহত রাখতে চায় সিলেট
spot_img
spot_img

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সিলেট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছে মাশরাফির অধীনে থাকা সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত আসরের ৪টি ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে তারা। আজ নিজেদের পঞ্চম ম্যাচে দিনের প্রথম খেলায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের ঢাকা পর্বে দাপট দেখিয়েছে সিলেট। আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে এবারের বিপিএল ট্রফির মিশন শুরু করে মাশরাফি-মুশফিকরা। এরপর সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেন তারা। সবশেষ ঢাকা ছাড়ার আগে পাহাড় সমান রান করে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে ৬২ রানে হারায় সিলেট।

চার ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করেছে সিলেটের ক্রিকেটাররা। ব্যাটারদের তালিকায় সর্বোচ্চ রানের শীর্ষ দুটি স্থানে রয়েছে সিলেটের তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। ৩ ইনিংস ব্যাট করে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৫ গড় ও ১৬৭ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেছেন হৃদয়। তবে শেষ ম্যাচে হাতের আঙুলের ইনজুরির কারণে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার। তার পরিবর্তে নতুন খেলোয়াড় দলে যুক্ত করে চট্টগ্রামে খেলতে নামবে সিলেট।

হৃদয়ের পরিবর্তে দলে কে জায়গা পাচ্ছে তা এখনো জানা যায়নি। চট্টগ্রাম পর্বে মাঠে নামার আগে গণমাধ্যমের সঙ্গে করা বলেছেন সিলেটের আকবর আলী। তিনিও জানাতে চাননি নতুন করে দলে যুক্ত হচ্ছেন কোন খেলোয়াড়। ম্যাচের আগে নাম প্রকাশ না করাটা খেলারই একটা কৌশল আখ্যা দিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দেখুন এটা আমাদের ম্যাচ পরিকল্পনার একটা অংশ। এটা আমি ফাঁস করতে পারব না। যেভাবে সে খেলছিল, অবিশ্বাস্য। তো তার বদলে যে-ই আসবে তার জন্য দায়িত্বটা অনেক। এটা কে করবে, সেটা আমি বলতে পারব না।

এসময় আকবর ঢাকা পর্বের মতো চট্টগ্রামেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান। বলেন, ‘আমরা ঢাকা পর্বের চারটি ম্যাচই জিতেছি। মোমেন্টামটা আমাদের দিকে আছে। তো আমরা চেষ্টা করব চট্টগ্রাম পর্বে দুটো ম্যাচ আছে, সেখানেও এই মোমেন্টাম ক্যারি করার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments