ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ৫৭৩ বারে ৫ লাখ ২৪ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৩লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১১৪ বারে ১ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা স্যালভো কেমিক্যালের বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২২ বারে ৮ লাখ ৫৩ হাজার ৬২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৫.৬২ শতাংশ, আলিফ ম্যানুফেকচারিংয়ের ৫.২১ শতাংশ, ষ্ট্যান্ডার্ড সিরামিকসের ৩.৮১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৪.৫৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৪৮ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ৪.৩৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments