ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৫৮ হাজার ১৬২ বারে ৪৫ লাখ ৫৫ হাজার ৯০৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা একমি পেস্টিসাইডের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৩২ হাজার ৫১৭ বারে ৩৮ লাখ ২৯ হাজার ৪৪৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এমজেএল বাংলাদেমের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ৬৪১ বারে ৫ লাখ ২৯ হাজার ৭৪৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রিডের ৯.৬০ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.২৯ শতাংশ, বিএসআরএম স্টিলসের ৮.৫৪ শতাংশ, বাংলাদেশ স্টিলের ৮.৫২ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৮ শতাংশ, বাংলাদেশ সাবমেরিনের ৭.০২ শতাংশ এবং সামিট পাওয়ারের ৬.৯৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments