শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা উত্থানের পর কারেকশন: ৩৬.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি
spot_img
spot_img

টানা উত্থানের পর কারেকশন: ৩৬.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা ৪ কার্যদিবস উত্থানের পর আজ কারেকশনের মধ্য লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। বুধবার ১৮ আগস্ট সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৩৬.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭১.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৬.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৬.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮৩ কোটি ৭৭ হাজার ৬৮৫ শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৩৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার টাকা।

গতকাল ১৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৮.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৮৭.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৬৯.০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪২২.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯২টির, কমে ১৭৪টির এবং অপরিবর্তিত রয় ৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫১.৩৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯৮ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৭৬ শেয়ার ৩ লাখ ৫৩ হাজার ৩১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৭২ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০৬ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৪০.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯২ কোটি ৪২ লাখ ১ হাজার ২০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৯ কোটি ৭০ লাখ ৩৫ হাজার ৯৪৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৭৩৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments