বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা উত্থানের পর কারেকশন: শুভ সংকতে চলছে পুঁজিবাজার
spot_img
spot_img

টানা উত্থানের পর কারেকশন: শুভ সংকতে চলছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা ৪ কার্যদিবস উত্থানের পর আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেনে কারেকশন হচ্ছে। সূচকের নিম্নগতি দিয়ে দিন শুরু করলেও সকাল পৌনে ১১টার দিকে সূচকের ঊর্ধ্বগতি শুরু হয়। কিন্তু বেশিক্ষণ উত্থান ধরে রাখতে পারেনি পুঁজিবাজার। তবে সময় যত যাচ্ছে লেনদেন হওয়া কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া দৈনিক লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে যা পুঁজিবাজারের জন্য শুভ সংকেত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বেলা ১২টা পর্যন্ত দেড় ঘন্টায় ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪.৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৫.৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮০.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১৩ কোটি ৫৮ লাখ ৪১ হাজার টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments