বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা দরপতনে অস্থির বিনিয়োগকারীরা
spot_img
spot_img

টানা দরপতনে অস্থির বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৫ জুলাই, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১৩.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩১.০৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫৮২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৭.৮৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৬.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৯ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয় ১৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৫৫৬টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৮০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৩ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭ কোটি ৪৫ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭০১.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ২৫ লাখ ০৫ হাজার ৬৭২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৭ লাখ ২ হাজার ৮৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৫৮ লাখ ০৩ হাজার ৫৮৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments