রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদটানা পতনের পর শেয়ারবাজারে সূচক ও লেনদেন উথান
spot_img
spot_img

টানা পতনের পর শেয়ারবাজারে সূচক ও লেনদেন উথান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ অক্টোবর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৩৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৫টি কোম্পানির, বিপরীতে ১৫৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সেখানে ৯৪ কোম্পানির দর বেড়েছে, ৮১টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৭৩ পয়েন্টে। আগেরদিন সিএসইতে সূচক কমেছিল ৭৬ পয়েন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শে

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments