রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর সামান্য উত্থান: লেনদেনে গতি নেই
spot_img
spot_img

টানা পতনের পর সামান্য উত্থান: লেনদেনে গতি নেই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ০১ আগস্ট, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩২.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮.৭৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬০.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ১১৮টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ৫৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪.৮০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৭.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৪ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয় ১৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৯৮৮টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬৫ কোটি ০৪ লাখ ৬৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৮ কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২৫.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭০৮.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৫৮১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ১৬৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ০২ লাখ ০৬ হাজার ৫৮৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments