বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনে পুঁজিবাজার: কমছে বাজার মূলধন ও লেনদেন
spot_img
spot_img

টানা পতনে পুঁজিবাজার: কমছে বাজার মূলধন ও লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা চার কার্যদিবস ধরে পতনের ধারায় রয়েছে পুঁজিবাজার। সেই সঙ্গে কমছে দৈনিক লেনদেন ও বাজার মূলধনের পরিমাণ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯.১১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৫.৮১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৮.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৯৭ লাখ ২১ টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯.০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫০.২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৮৩ লাখ ৭২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪১ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে ৩৪৩ কোটি ৮১ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৪৪.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৫৯.২৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৮ শতাংশ বা ২৬.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৭.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৩ লাখ ১ হাজার ৭২৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১০ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৪২ টাকা। গতকালকের তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ২১৯ টাকা। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments